https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 13 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া সারিয়াকান্দি বণিক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

admin
April 13, 2025 3:17 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বণিক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই এপ্রিল) সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত বণিক সমবায় সমিতির অফিস কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনের দায়িত্ব পালন করেন সারিয়াকান্দি উপজেলার সমবায় অফিসার মোঃ শফিকুল ইসলাম।

নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতি পদে সিরাজুল ইসলাম ফুল (চেয়ার প্রতীক) ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদুর রহমান হিরু মন্ডল (ছাতা প্রতীক) ৫৫ ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট শরিফুল ইসলাম হীরা (হাতি প্রতিক) ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দি সাখাওয়াত হোসেন ডাবলু  (হরিণ প্রতীকে) পেয়েছেন ৯৩ ভোট । ভোট গণনা শেষে বিকাল সাড়ে ৪ টার দিকে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান, কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। নবনির্বাচিত কমিটির নেতারা বণিক সমিতির উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।