https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 15 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার কাহালুর সাংবাদিক সাইফুলের বড় ভাই সহকারি অধ্যাপক রফিকুল ইসলামের নামাজে জানাযা অনুষ্ঠিত

admin
February 15, 2023 10:14 pm
Link Copied!

 

 এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার কাহালু প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এর বড়ভাই দরগাহাট ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম রফিক বুধবার ভোর রাতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

বুধবার বাদ জোহর কাহালু কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুম রফিকুল ইসলাম রফিকের নামাজে জানাযা অনুষ্ঠিত  হয়। উক্ত নামাজে জানাযায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র ফরিদুর রহমান ফরিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান,

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন, দরগাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, মালঞ্চা আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপধ্যক্ষ মিল্লাত হোসেন, কাহালু সরকারি কলেজের প্রভাষক পি এম মাকসুদুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস ছালেক তোতা, কাহালু প্রেস ক্লাবের সভাপতি ইফনুস আলী টনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম,

কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন প্রামানিক, কাহালু পৌরসভার কাউন্সিলর হাফেজ নজরুল ইসলাস সাইফুল, আরিফুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, কাহালু প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ ও মরহুমের আত্মীয় স্বজন। বাদ আসর জয়তুল স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।