Dhaka ০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার ধুনটে ইউএনও ও ওসির সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : ১০:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৩ সময় দৃশ্য

‎
‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার ধুনট উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল ও থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলমের সাথে ধুনট উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে ইউএনও’র কার্যালয়ে এবং বিকেলে ওসির কার্যালয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে এই সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
‎
‎উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন টিক্কা, সাধারণ সম্পাদক এম. এ. রাশেদ, সহ-সভাপতি আনোয়ার হোসেন আরমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুল আলম তিনু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুঞ্জুরুল ইসলাম এবং প্রেসক্লাবের প্রধান সমন্বয়কারী কারিমুল হাসান।
‎
‎মতবিনিময়কালে (ওসি) সাইদুল আলম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সমাজের দর্পণ। আমি আশা করি আপনারা সবসময় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করবেন। কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই জানান, আমি পাশে থাকবো।”
‎
‎অপরদিকে, ইউএনও খৃষ্টফার হিমেল রিছিল বলেন, “সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সৎ সাংবাদিকতা প্রশাসনের উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
‎
‎সভা শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ ইউএনও ও ওসিকে ধন্যবাদ জানিয়ে ধুনট উপজেলায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন।
‎

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ার শেরপুরে আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আট ফিডারে

বগুড়ার ধুনটে ইউএনও ও ওসির সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

আপডেটের সময় : ১০:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫