এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম রানা (৪৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (১৭ আগস্ট ২০২৬) সন্ধ্যায় উপজেলার গোসাইবাড়ী সাতমাথা মোড়ের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আমিনুল ইসলাম রানা উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের চিতুলিয়া গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে। তিনি গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ধুনট থানার এফআইআর নম্বর-৭, তারিখ ১০ ডিসেম্বর ২০২৫ এবং জিআর নম্বর-২২৭ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/৩৪২/৩২৩/৫০৬/১১৪ ধারার পাশাপাশি Explosive Substances Act, 1908-এর ৩/৪/৫/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার সূত্র অনুযায়ী, এসব ধারায় করা মামলার তদন্তের ধারাবাহিকতায় আমিনুল ইসলাম রানাকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, আমিনুল ইসলাম রানাকে সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। পরে মঙ্গলবার সকালে তাঁকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।

