https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 17 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনট পৌর (শাখা)’র ইজিবাইক মালিক-শ্রমিক সমিতির দুই বছরের জন্য কমিটি গঠন

admin
May 17, 2025 1:24 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া ধুনট পৌর (শাখা)’র ইজিবাইক মালিক-শ্রমিক সমিতির কমিটি গঠন করা হয়েছে।
আব্দুর রাজ্জাক হোসেনকে সভাপতি, জাকারিয়া সাধারণ সম্পাদক ও আব্দুস সাত্তার কে ক্যাশিয়ার করে দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়।

গত শুক্রবার (১৬ই মে ) সন্ধ্যায় ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের কাৰ্য্যালয়ের খান মার্কেটে ইজিবাইক মালিক – শ্রমিক সমিতির নবগঠিত কমিটি ঘোষণা করা হয়।

ধুনট পৌর (শাখা)’র ইজিবাইক মালিক – শ্রমিক সমিতির কমিটি গঠন করাকালীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট পৌর যুবদলের আহ্বায়ক আলহাজ্ব আবু তালহা শামীম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুনট পৌর যুবদলের নেতা  পরাগ হোসেন।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, পৌর ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি টি,এম, নূর আলম লিখন, পৌর ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি আশিক খান ও পৌর যুবদলের নেতা শরিফ’সহ পৌর ইজিবাইক মালিক- শ্রমিক সমিতির অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।