https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 15 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার নন্দীগ্রামে পাঁচ বছরের শিশুকে হত্যা

admin
February 15, 2023 10:22 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আব্দুল মুনিম নামের ওই শিশুর লাশ গ্রামের টয়লেটের কুপ থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে লাশ উদ্ধারের পর পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

আব্দুল মুনিম নন্দীগ্রাম উপজেলার থালতামাজগ্রাম ইউনিয়নের ছোট চাঙ্গুইর গ্রামের স্কুল শিক্ষক ইদ্রিস আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানায় আব্দুল মুনিম বুধবার সকাল ১০ টার দিকে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় খোঁজা খুঁজি করতে থাকে তার মা। বেলা ১২ টার দিকে গ্রামের জাহিদুল ইসলামে টয়লেটের কুয়ার ঢাকনা সরানো দেখতে পেয়ে লোকজন সেখানে যায়। তারা দেখতে পারেন কুয়ার মধ্যে মাথা নীচে এবং পা উপরের দিকে আব্দুল মুনিমের লাশ। খবর পেয়ে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে লাশ হেফাজতে নেন।

নন্দীগ্রাম কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।ধারনা করা হচ্ছে মাথায় আঘাত করে হত্যার পর লাশ টয়লেটের কুপে গুম করার উদ্দেশ্যে রাখা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।