স্টাফ রিপোর্টার:
বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় অভিনব কায়দায় ১০৫ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাত ১টার দিকে মোকামতলা মুরাদপুর এলাকায় বগুড়া- রংপুর মহাসড়কে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম (১)মোঃ আসলাম শেখ আকাশ(৩৩), পিতা-মোঃ মতিউর রহমান খোকন, মাতা-মোছাঃ সাগরিকা, সাং-উত্তর বাসুদেবপুর, (২) মোঃ জুয়েল রানা(৩২), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, মাতা-মোছাঃ হোসনা আলম, গ্রাম-চন্ডিপুর, উভয় থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সারওয়ার পারভেজ জানান,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক একটার সময় মোকামতলা এলাকার মুরাদপুর বগুড়া রংপুর মহাসড়কে চেক পোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। এ সময় একটি ছোট পিকআপ ভ্যানে বিশেষ কায়দায় রাখা ২০৫ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, এ বিষয়ে শিবগঞ্জ থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

