https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 18 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরের গর্ব: শতভাগ বৃত্তিতে সুইডেনে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মোঃ নাজমুল হাসান

admin
July 18, 2026 11:16 pm
Link Copied!

মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি গ্রামের পূর্বপাড়ার মেধাবী সন্তান মোঃ নাজমুল হাসান শতভাগ (১০০%) বৃত্তি নিয়ে সুইডেনে উচ্চশিক্ষার সুযোগ অর্জন করেছেন।

তিনি সুইডেনের স্কোভদে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে অধ্যয়নের সুযোগ পেয়েছেন। এ বৃত্তির আওতায় তাঁর শতভাগ শিক্ষাব্যয় মওকুফ করা হয়েছে। পাশাপাশি তিনি স্বাস্থ্যবিমা সুবিধাও পাবেন। আগামী ৩১ আগস্ট থেকে তাঁর প্রথম সেমিস্টারের শ্রেণি কার্যক্রম শুরু হবে।

বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৯–২০২০ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (গবেষণা শাখা) শিক্ষার্থী।
মোঃ নাজমুল হাসানের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং খামারকান্দি ইউনিয়ন, শেরপুর উপজেলা এবং বগুড়া জেলার জন্যও গর্বের বিষয়। তাঁর এই অনন্য সাফল্য দেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও গবেষণায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

মোঃ নাজমুল হাসানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, সফল শিক্ষাজীবন এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।