https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 20 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসীর নানা অভিযোগ

admin
September 20, 2025 4:00 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের বরিতলী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, সরকারি বরাদ্দ অনুযায়ী কাজ না করা, শিক্ষার্থীদের মারপিটুসহ অসদাচরণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে এলাকার ৬১ জন ব্যক্তি শেরপুর উপজেলা শিক্ষা অফিসার বরাবরে গত ১১ সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, শেরপুর উপজেলার বরিতলী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরজাহান খাতুন বিদ্যালয়ে প্রায়ই দেরীতে আসেন এবং টিফিনের পরপরই বিদ্যালয় থেকে চলে যান। তিনি সরকারি বরাদ্দ অনুযায়ী কাজ না করে নিজের খেয়ালখুশিমত বিদ্যালয় পরিচালনা করেন। তাছাড়া ইতোপূর্বে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে বেধড়ক মারপিট করে আহত করেছিলেন। তার কারণে বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তাই তাকে অন্যত্র বদলীর আবেদনও করেছেন এলাকাবাসী।
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক নূরজাহান খাতুনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের বিষয়ে আমি শুনিনি। এ বিষয়ে কোন মন্তব্য করতে চাই না।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার নাহিদা আক্তারের সাথে মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

তবে সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. মোমিনুল ইসলাম জানান, অভিযোগের কপিটি আমি হাতে পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।