স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শেরপুরে সুর সারগাম সংগীত বিদ্যালয়ের আয়োজনে বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ই ফেব্রুয়ারি) রাত ৯ টায় শহরের বাসস্ট্যান্ড এলাকার একটি সভাকক্ষে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুর সারগাম সংগীত বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুল আলীম। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক নাহিদ হাসান রবিন।
অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী মাধুর্য বাগচীর উপস্থাপনায়, রোজিনা আলীম ও বিমল কবিরাজের পরিচালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সঞ্চারী পারিজাত, শুভশ্রী, আরিশা ইসলাম অরিয়া, যারিন তাসনিম, হৃদিতা সরকার স্বস্তি, মারিয়াম, ফারিহা, নবনিতা প্রমুখ। কয়েকশত শ্রোতার উপস্থিতিতে শিল্পীরা তাদের সুরের মূর্ছনায় বসন্তকে বরণ করে নেয়।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

