https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 27 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে সিএনজিতে তল্লাশি, এক পোটলা গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

admin
August 27, 2026 7:50 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে এক পোটলা গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমবল গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎গ্রেফতার ব্যক্তিরা হলেন- ভবানীপুর গ্রামের মৃত গোপাল বাসকরের ছেলে শ্রী সাজু বাসকর এবং একই গ্রামের শ্রী রতনের ছেলে শ্রী বিশু।
‎পুলিশ সূত্রে জানা গেছে, সিএনজিযোগে গাঁজার একটি চালান নিয়ে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশের একটি দল আমবল গ্রাম এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি সিএনজিকে থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তাদের কাছ থেকে এক পোটলা গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই দুই যাত্রীকে আটক করা হয়।

‎পুলিশ আরও জানায়, সিএনজিটি ভাড়ায় চালিত হওয়ায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে চালকের বিরুদ্ধে মাদক পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টতার কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে তাকে ছেড়ে দেওয়া হয় এবং সিএনজিটিও ছেড়ে দেওয়া হয়েছে।
‎অভিযানে নেতৃত্ব দেন শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোসলেম উদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শরিফুল ইসলাম।

‎শেরপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও বিস্তারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।