https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 12 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে হাইওয়ে মহাসড়কে নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা

admin
March 12, 2025 3:16 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

আসন্ন ঈদুল ফিতরে ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়ক যানজটমুক্ত ও শৃঙ্খলা বজায় রাখতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ই মার্চ) দুপুর ১২ টার দিকে বগুড়া জেলার শেরপুরে ফুড ভিলেজের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. শহিদ উল্ল্যাহ্ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী। আসন্ন ঈদুল ফিতরে মহাসড়কে যানজটমুক্ত রাখতে ও চুরি, ডাকাতি, ছিনতাই রোধে সভায় উপস্থিত বিভিন্ন হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক ও যাত্রীবাহী বাসমূহের চেকারদের মতামত নেন পুলিশ সুপার।

মতবিনিময়কালে হাইওয়ে হোটেলসমূহের মালিক ও বাসের চেকারগণ বিভিন্ন মতামত প্রদান করেন। তাদের সকলের মতামত মনোযোগ সহকারে শোনেন পুলিশ সুপার মো. শহিদ উল্ল্যাহ্।

এসময় পুলিশ সুপার মোঃ শহিদ উল্ল্যাহ্ বলেন, হাইওয়ে যানজটমুক্ত ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। এজন্য আমরা কাজও করছি। তবে অন্য যেকোনো সময়ের চেয়ে ঈদে মহাসড়কে যান চলাচল বৃদ্ধি পায়। সেই সঙ্গে অপরাধেরর পরিমাণও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই আসন্ন ঈদুল ফিতরে যাত্রী ভোগান্তি রোধ করে ঈদ নিবিঘ্ন করতে হাইওয়ে পুলিশ যেসব নিরলস পরিশ্রম করবে, তেমনি বাসের চালক, হেলপার, হোটেলসমূহের মালিকদেরও কার্যকর ভুমিকা পালন করতে হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।