https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 22 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে ১,৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

admin
July 22, 2026 4:02 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে ১,৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল (Tapal) ট্যাবলেটসহ মো. আশিক ইকবাল ওরফে সাজু (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার একটি দল শেরপুর উপজেলার জগন্নাথপাড়া এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পূর্ব পাশে শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজন মো. আশিক ইকবাল ওরফে সাজুকে আটক করে তল্লাশি করা হলে তার কাছে থাকা একটি খাকি রঙের কাগজের কার্টনের ভেতর স্যানিটারি ন্যাপকিনের আড়ালে লুকানো ১৫০টি ব্লিস্টার পাতায় থাকা মোট ১,৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল (Tapal) ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।
গ্রেফতার হওয়া আশিক ইকবাল ওরফে সাজু (৩৩) মৃত হাফিজুর রহমানের ছেলে।

 

তিনি শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জগন্নাথপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. হুমায়ুন কবির বাদী হয়ে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ও ২৬(১) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।