শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ শুভ ইমরান (৩০) কে ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সে বগুড়ার শেরপুর শহরের উলিপুর নতুন পাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে ও শেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
জানা যায় মামলার তদন্ত কারী অফিসার এস আই নিঃ মোঃ তোফাজ্জল হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ২৮ জুলাই দিবাগত রাত্রি ৪.০০ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করেছেন। পুলিশ জানায় তার বিরুদ্ধে শেরপুর থানাসহ বিভিন্ন থানার চারটি মামলা রয়েছে। আজ সোমবার তাকে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

