শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার শালফা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ইউসুফ আলীর স্ত্রীর নামাজে জানাজা ২ নভেম্বর রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। শালফা কাছেমুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা ময়দানে জানাজাটি সম্পন্ন হয়।
জানাজায় অংশ নেন ধুনট উপজেলা বিএনপি’র সভাপতি তৌহিদুল আলম মামুন, শেরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পিয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, সদস্য মারুফুল ইসলাম শিমুল, খানপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইনছান আলী, ছাত্রনেতা রাফি আলামিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
জানাজা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন উপস্থিত সবাই।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

