https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 18 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুর ১৭ দিন পার হলেও সন্ধান মেলেনি আরডিএর ছাত্রী রাফার

admin
July 18, 2026 11:46 pm
Link Copied!

মিন্টু ইসলাম:
বগুড়ার শেরপুরে গাড়ীদহ ইউনিয়নের মাদ্রাসা পাড়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ১৭ দিন পার হলেও আজ পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। পল্লী উন্নয়ন একাডেমির ছাত্রী গত ১ জুলাই সকালে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মাদ্রাসাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে সে নিখোঁজ হয়।
এখন অভিমানের কারণে হোক নিখোঁজ স্কুলছাত্রীর নাম রাফা, সে ওই এলাকার রিয়াদ খানের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি রাফা। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু ১৭ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে চরম মাতম।

অনুসন্ধানে জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি বলেন মেয়েটার অন্য কারো সাথে প্রেমের সম্পর্ক ছিল সে কারণে মেয়েটি আত্মগোপনে রয়েছে, আবার কেউ কেউ দাবি করছেন অভিমানের কারণে মেয়েটি অন্য কোথাও চলে গেছে তার পরিবার ও এলাকাবাসীর দাবি এখন অভিমানের কারণে হোক আর প্রেমের সম্পর্কের কারণে হোক তারা তাদের মেয়েকে ফেরত চায় এদিকে, স্কুলছাত্রী নিখোঁজের ঘটনা তার মা সারমিনা আক্তার বাদী হয়ে শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

জিডির বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, স্কুলছাত্রী নিখোঁজের বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ রাফাকে উদ্ধার এবং তার অবস্থান শনাক্ত করতে পুলিশের একটি টিম কাজ করছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।