https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 16 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় টিকটক রিলস থেকে প্রেমের ফাঁদ প্রথম স্বামীকে সহযোগী বানিয়ে প্রবাসীকে বিয়ে, অভিনব প্রতারণা উন্মোচিত

admin
August 16, 2026 10:42 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটক ও রিলস ভিডিও পোস্ট করে পুরুষদের ফাঁদে ফেলা, ভুয়া নাম-ঠিকানা ব্যবহারে দ্বিতীয় বিয়ে এবং প্রথম স্বামীকে সঙ্গে নিয়ে অভিনব উপায়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের জাহানাবাদ গ্রামে। একই সঙ্গে দুই স্বামীর সঙ্গে সম্পর্ক রেখে প্রতারণা চক্র চালানোর অভিযোগ উঠেছে আশা আক্তার (২২) নামের এক তরুণীর বিরুদ্ধে। আর এই পুরো প্রতারণা চক্রে তাঁর মূল সহযোগী হিসেবে কাজ করেছেন প্রথম স্বামী শাহাব উদ্দিন নিজেই।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ৮ বছর আগে পীরগাছা বথুয়াবাড়ী গ্রামের শাহাব উদ্দিনের সঙ্গে বিয়ে হয় আশা আক্তারের। দাম্পত্য জীবন বহাল থাকা অবস্থাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে বিভিন্ন পুরুষকে টার্গেট করা শুরু করেন আশা। এতে প্রত্যক্ষ সহযোগিতা করেন তাঁর স্বামী শাহাব উদ্দিন। এরই ধারাবাহিকতায় ৬ মাস আগে মালয়েশিয়া প্রবাসী সিহাব হাসানের সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আশা। নিজেকে কুমারী দাবি করে ‘নুসরাত জাহান মায়া’ নামে ভুয়া পরিচয় দিয়ে সিহাবকে বিয়ের প্রস্তাব দেন। সিহাব প্রেমের সম্পর্ক ইতিহাস গড়ে আশার কথামতো দেশে ফিরে ১ লাখ টাকা দেনমোহরে তাঁকে বিয়ে করেন এবং এক মাস পর পুনরায় মালয়েশিয়া চলে যান।

দ্বিতীয় বিয়ের পর মালয়েশিয়ায় থাকা সিহাবের কাছ থেকে মাসে ৫ থেকে ১০ হাজার টাকা খরচ, স্বর্ণের চেইনসহ বিভিন্ন বাহানায় মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতে থাকেন আশা। প্রবাসী সিহাবের পাঠানো লাখ লাখ টাকা কৌশলে প্রথম স্বামী শাহাব উদ্দিনের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ে বুঝে নেওয়া হতো। সম্প্রতি সিহাব অনুসন্ধানের মাধ্যমে জানতে পারেন, আশার আগের স্বামী বহাল রয়েছেন এবং তিনি একাধিক পুরুষের সঙ্গে একই ধরনের প্রতারণা করেছেন।

প্রতারণার বিষয়টি ফাঁস হলে প্রবাসী সিহাবের পরিবার থানায় লিখিত অভিযোগ করে। আইনি জটিলতা ও মামলার ভয়ে শনিবার রাতে প্রথম স্বামী শাহাব উদ্দিন নিজে এসে স্ত্রী আশাকে প্রবাসী সিহাবের বাড়িতে পৌঁছে দিতে গেলে স্থানীয়রা তাঁদের আটকে রাখে। পরদিন রবিবার সকালে লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হলে পরিষদের চেয়ারম্যান ও স্থানীয়দের উপস্থিতিতে নিজেদের প্রতারণার কথা স্বীকার করেন ওই দম্পতি। জেরার মুখে প্রথমে শাহাবকে ‘বন্ধু’ দাবি করলেও পরে তাঁকে নিজের বৈধ স্বামী বলে স্বীকার করেন আশা।স্থানীয়রা বলছেন, এ যেন সিনেমার গল্পও হার মানায়, এক বধূ, দুই স্বামী, আর দুজনের সঙ্গেই নিয়মিত যোগাযোগ ও সংসার চালিয়ে যাচ্ছেন।

  • ঘটনার সত্যতা নিশ্চিত করে লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ বলেন, “এটি চরম সামাজিক অবক্ষয়ের চিত্র। এক নারী প্রতারণা করে দুই স্বামীর সঙ্গে সংসার এবং অর্থ আত্মসাৎ করেছেন। উভয় পক্ষকে নিয়ে আইনি সহায়তায় বিষয়টি স্থায়ী সমাধানের চেষ্টা চলছে, যাতে এলাকায় এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে।”

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।