মিন্টু ইসলাম :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে উপজেলা দায়িত্বশীলদের সম্মানার্থে গতকাল ১৩ মার্চ বৃহস্পতিবার বিকালে বগুড়া শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তন অফিসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া জেলা শাখার সভাপতি মুঞ্জুরুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া জেলা শাখার সেক্রেটারী আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির এ্যাসিস্টেন্ট সেক্রেটারি আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা অঞ্চল টিম সদস্য কাজী আবুল কালাম আজাদ। এসময় উপদেষ্টা ও বগুড়া জেলা জামায়াতের আমির আব্দুল হকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে মাহে রমজানে শ্রমিকদের কল্যাণে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়েছে।

