https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 3 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় শেরপুরের আওয়ামীলীগ নেতা ও বার সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ গোলাম ফারুক গ্রেফতার

admin
March 3, 2025 7:19 pm
Link Copied!

মিন্টু ইসলাম:

বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের অভিযোগ এনে দায়েরকৃত মামলায় শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির সাবেক সভাপতি এড. গোলাম ফারুকের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। হাইকোর্টের আদেশে এড. গোলাম ফারুক গতকাল রোববার বগুড়ার দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির জামিনের আবেদন শুনানী শেষে তা নামঞ্জুর করে ওই আদশ দেন।

উল্লেখ্য, শেরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু গত ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় সাবেক এমপি হাবিবুর রহমান ও তার ছেলে আসিফ আকবাল সনি, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তরিকুল ইসলাম তারেক, উপজেলা আওয়ামী লীগর সভাপতি এড. গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ ১৪১ জন আওয়ামী লীগের ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে আসামি হিসেবে নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১৫ নভেম্বর সারাদেশে বিএনপি’র অবরোধ কর্মসূচি চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর পৌর এলাকার খেজুরতলা উপজেলা বিএনপি’র কার্যালয়ের পশ্চিম পাশে মহাসড়কের ওপর আসামিরা হামলা চালিয়ে ককটেল বিস্ফেরণ, গুলি ছুঁড়ে এবং মারপিট করে সোহাগ, মো. শান্ত, সুমন সরকার, নিতাই চন্দ্র দাস, রবিন খানকে আহত করেন। এসময় বিএনপি দলীয় কর্যালয়ে হামলা করে চেয়ার টেবিলসহ অন্যান্য মালামাল ভাঙচুর করে এক লাখ টাকার ক্ষতি করেন। আহতদেরকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা করানো হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।