https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 11 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

admin
October 11, 2026 9:47 pm
Link Copied!

‎
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
‎
‎রোববার (১১ অক্টোবর) বগুড়া মহানগরের ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর উত্তরপাড়ায় জুয়েল স্টোর নামের একটি দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই স্থান থেকে ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আল আমিন (২৭), পিতা মো. রেহান মণ্ডল, সাং বৃন্দাবন দক্ষিণপাড়া; মো. সুমন (৩২), পিতা মোহাম্মদ আলী, সাং মাটিডালি ফকিরপাড়া; এবং মো. কোরবান আলী (৩৮), পিতা মো. করিম আলী, সাং ঝোপগাড়ী ভুরেরপাড়া, বগুড়া মহানগর।
‎
‎ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার তিনজনের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
‎
‎মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চলমান তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
‎
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।