https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 26 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া জেলা ও সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
July 26, 2026 10:53 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
২৫ জুলাই ২০২৬ | শনিবার বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব তৌফিকুর রহমানের সভাপতিত্বে বগুড়া জেলা ও বগুড়া সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মসূচি বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অংশগ্রহণ করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব গোলাম মোঃ সিরাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব এ. বি. এম. আব্দুস সাত্তার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশা, জনাব মোশাররফ হোসেন, জনাব কাজী রফিকুল ইসলাম, জনাব মোহিত তালুকদার, জনাব মোর্শেদ মিল্টন, বগুড়া সিটি প্রশাসক জনাব এম. আর. ইসলাম স্বাধীন, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজন।

সভায় বগুড়া জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সমন্বিত পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বগুড়াকে একটি আধুনিক, সমৃদ্ধ ও সম্ভাবনাময় জেলায় রূপান্তরের লক্ষ্যে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।