বগুড়া প্রতিনিধি:
গত ১৭ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বগুড়া জেলার সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা তারুণ্যের রোডমার্চ শেষে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেলে নেওয়া হয়।
সেখানকার ডাক্তার তাকে চিকিৎসা করে হার্ট অ্যাটাক হয়েছে বলেছেন। এব্যাপারে তার বড় ভাতিজি রাখী বলেন এবং হেনার এডমিন হিসাবে ফেসবুকে দেওয়া পোস্টে বলেন।
আসসালামু আলাইকুম। আমার মেজো চাচু আলী আজগর তালুকদার হেনা। সে গতকাল এরুলিয়া রোডমার্চ প্রোগ্রাম চলাকালীন অবস্থায় হার্ট অ্যাটাক করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সিসিইউ তে ভর্তি অবস্থায় আছে। সে খুব ক্রিটিক্যাল মুভমেন্টে আসে।ডাক্তার তাহাকে ৭২ ঘন্টা অরজাভেশনে রাখছে। তাই তার সাথে দেখা করা,কথা বলা সম্ভব না হওয়ায় পরিবারের পক্ষে থেকে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি । আপনার নিজ নিজ স্থান থেকে তার জন্য দোয়া করবেন।
আলী আজগর তালুকদার হেনাকে ইতিমধ্যেই দেখতে যান শেরপুর পৌরসভার জনতার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল নির্বাচিত সভাপতি জনাব ফজলুর রহমান খোকন ও শেরপুর পৌর বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ফিরোজ আহমেদ জুয়েলসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

