এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশ ক্রমে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে নামুজা ইউনিয়ন যুবদলের আয়োজনে দোয়া মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ই মার্চ) বিকেলে নামুজা বন্দরে ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল করিম মাষ্টারের সভাপতিত্বে
উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী আতুল চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তৌহিদুর রহমান তৌহিদ, সাজু মন্ডল, আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার সোহেল রানা, হাসান তারেক সদস্য, বগুড়া সদর উপজেলা, মতিউর রহমান মতি সদস্য, বগুড়া সদর উপজেলা, রাসেল মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক নামুজা ইউনিয়ন যুবদল, যুগ্ম আহবায়ক সোহেল, সাব্বির, ওমর ফারুক, রিপন, নাফিজ,আজিজুল, রাসেল,মানিক,,মোস্তফা,মহিনুর,আশা, বাবু,শেখেরকোলা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী জায়দার প্রমুখ।

