https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 26 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে কবিরাজ হত্যার ১২ ঘন্টার মধ্যে হত্যা কারী আসামীকে গ্রেফতার ও আলামত উদ্ধার

admin
March 26, 2025 12:40 am
Link Copied!

মিন্টু ইসলাম :

বগুড়ার শেরপুরে হত্যা মামলার বাদী মোঃ শাহ জামাল (৩৫) পিতা মৃত আকবর আলী ওরফে সাধু(৬০) সাং ধরমোকাম মধ্য পাড়া/ মাজার সংলগ্ন বাড়ি।

বাদীর পিতা আকবর আলী সাধু (৬০) গত ২২/০৩/২০২৫ খ্রিঃ তারিখ রাত্রি অনুমান ০৯.০০ ঘটিকার সময় বাড়ী হইতে কয়েল কেনার জন্য শেরপুর থানাধীন ধড়মোকাম উত্তরপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আরিফ এর দোকানে যায়। তখন বাদী তার শয়ন রুমে ঘুমাইয়া পরেন। একই তারিখ রাত্রি অনুমান ১১.৩০ ঘটিকার সময় বাদীর বাড়ির পাশে চাতাল হইতে ডাক চিৎকার শুনিয়া বাদীর ঘুম ভাঙ্গিয়া গেলে বাদী ঘুম হইতে উঠিয়া সেখানে গিয়া লোকজন মারফত জানিতে পারেন যে, ধড়মোকাম গ্রামস্থ শাহ তুরকান মাজারের পশ্চিম পাশে চার রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর কে বা কাহারা তার বাবাকে একাকী পাইয়া এলাপাথারীভাবে ধারালো অস্ত্র দ্বারা কোপাইয়া রক্তাক্ত জখম করিয়া হত্যা করিয়াছে। উক্ত সংবাদ পাপ্ত হইয়া বাদী দ্রুত উক্ত শেরপুর থানাধীন ১০নং শাহবন্দেগী ইউপির অন্তর্গত ধড়মোকাম গ্রামস্থ শাহ তুরকান মাজারের পশ্চিম পাশে চার রাস্তার মোড়ে গিয়ে পাকা রাস্তার উপর তার বাবা আকবর আলী ওরফে সাধুর মৃত দেহ চিৎ হয়ে পড়ে থাকতে দেখিতে পাইয়া সনাক্ত করেন। বাদীর বাবার বাম কপালের উপরে মাথার বাম পাশে এবং ডান ও বাম চোয়ালের নিচে গুরুত্বর রক্তাক্ত কাটা জখম দেখিতে পান।

বাদীর বাবার শরীর গরম থাকায় জীবিত আছে ভেবে বাদীসহ উপস্থিত লোকজন তাহাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার তার বাবাকে মৃত ঘোষনা করে। ইতিমধ্যে শেরপুর থানা পুলিশ ঘটনার কথা জানতে পারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শেরপুর, বগুড়া আসিয়া বাদীর পিতার লাশের সুরতহাল করাসহ আনুসঙ্গীক কার্ষক্রম করে তার বাবার মৃতদেহ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া প্রেরন করে। পরবর্তীতে বাদী তার প্রতিবেশী ১) মোঃ আবুল কালাম আজাদ(৬০) ও তাহার সাথে থাকা অপর একজন লোক মারফত জানতে পারেন যে, ইং ২২/০৩/২০২৫ তারিখ রাত অনুঃ ১১.৩০ ঘঃ সময় তাহারা পায়ে হেটে বাড়ী ফেরার পথে ধড়মোকাম গ্রামস্থ শাহ তুরকান মাজারের পশ্চিম পাশে চার রাস্তার মোড়ের কাছাকাছি পৌছাতেই চিৎকার শুনে সেদিকে তাকিয়ে দেখিতে পান যে, অজ্ঞাতনামা লোক তার বাবাকে ঘিরে ধরে এলোপাথারীভাবে ধারালো অস্ত্র দ্বারা কোপাচ্ছে। তখন তারা ডাক চিৎকার করে সেদিকে এগিয়ে গেলে এবং আশপাশের লোকজনদের আগাইয়া আসতে দেখিয়া অজ্ঞাতনামা লোক দৌড়াইয়া পালাইয়া যায়।

অজ্ঞাতনামা লোক দৌড়াইয়া পালানোর সময় ঘটনাস্থলে তার একটি লোহার দা, পড়নের চাদর এবং একটি বাটন মোবাইল ফোন ফেলিয়া চলিয়া যায়। তখন বাদীর প্রতিবেশী ১) মোঃ আবুল কালাম আজাদসহ লোকজন সেখানে গিয়ে রাস্তার হালকা বৈদ্যুতিক আলোতে বাদীর বাবাকে চিনিতে পারিয়া খবর দেয়। তারা ঘটনার সময় ঘটনাস্থল হইতে একটু দূরে থাকায় এবং রাস্তায় হালকা বৈদ্যুতিক আলো থাকায় অজ্ঞাতনামা লোককে চিনিতে পারে নাই। পরবর্তীতে বাদী উক্তরুপ এজাহার দায়ের করিলে অত্র মামলা রুজু হয় এবং এসআই(নিঃ) মোঃ জিয়াউর রহমানকে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ জিয়াউর রহমান মামলাটি তদন্তভার গ্রহন করিয়া অত্র মামলার ঘটনাস্থল হইতে জব্দকৃত আসামীর গায়ের চাদর, লোহার দা, প্লাষ্টিকের সেন্ডেল/জুতা, বাটন মোবাইল ও মোবাইলের নম্বরসহ সুরতহাল রিপোর্টসহ আনুসঙ্গীক কাগজ পত্র পর্ষালোচনার মাধ্যমে জানতে পারেন যে, উক্ত জব্দকৃত গায়ের চাদর, লোহার দা, প্লাষ্টিকের সেন্ডেল/জুতা, বাটন মোবাইল ও মোবাইলের নম্বরের মালিক উপরোক্ত গ্রেফতারকৃত তদন্তে প্রাপ্ত আসামী ১। মোঃ আব্দুল লতিফ(২৯), পিতা-মোঃ ওসমান গনি, মাতা-মোছাঃ লাইলী বেগম, সাং-ধর্মোকাম-উত্তরপাড়া, ওয়ার্ড নং-০৯, ১০ নং শাহবন্দেগী ইউপি, থানা শেরপুর, জেলা বগুড়াকে সনাক্তের পর তথ্য প্রযুক্তির ব্যবহার করে ও সাড়াশি অভিযান পরিচালনা করিয়া ইং ২৩/০৩/২০২৫ তারিখ বেলা অনুঃ ১১.৪৫ ঘঃ শেরপুর থানাধীন শাহবন্দেগী ইউপির ধর্মোকাম হাওয়া খানা সংলগ্ন ভূট্টার ক্ষেত হইতে গ্রেফতার করা হয়। আসামীকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানায় সে রাজমিস্ত্রির কাজ করে। সে এসএসসি পর্ষন্ত পড়াশুনা করেছে। এব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম শফিক জানান ১২ ঘন্টার মধ্যে হত্যা কারী আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।