https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 12 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে আহত করায় থানায় অভিযোগ

admin
October 12, 2026 2:46 pm
Link Copied!

‎
‎শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
‎
‎বগুড়ার শেরপুরে পূর্বশত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মাসুদ পারমানিক (৪১) নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। দুই দিন বাড়িছাড়া থাকার পর বাড়ি ফেরার পথে রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের নান্দুরা গ্রামের মজিদ মোড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎আহত মাসুদ পারমানিক ওই এলাকার ওয়াজেদ আলী পারমানিকের ছেলে। এ ঘটনায় সোমবার (১২ অক্টোবর) সকালে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের পর পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
‎
‎স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগে জানা যায়, বিশালপুর ইউনিয়নের ভাদার গ্রামের এক ব্যক্তির সঙ্গে মাসুদ পারমানিকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধপূর্ণ জমি প্রতিপক্ষের পক্ষে দখলে নেওয়ার বিষয়কে কেন্দ্র করে নান্দুরা গ্রামের ফজলু (৫০), তাঁর ছেলে মনির (২৫) ও নজরুল ইসলাম (৪৫)-সহ কয়েকজনের সঙ্গে মাসুদের বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, তাঁরা বিভিন্ন সময় মাসুদকে হুমকি দিয়ে আসছিলেন। এমনকি ঘটনার আগের দুই দিন তাঁর বাড়ি ঘেরাও করে রাখা হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
‎
‎অভিযোগে আরও বলা হয়, প্রাণভয়ে দুই দিন আত্মগোপনে থাকার পর রোববার সন্ধ্যায় মাসুদ বাড়িতে ফিরছিলেন। পথে মজিদ মোড় বাজার এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে মারধর করে গুরুতর আহত করা হয়।
‎
‎পরে হামলায় অভিযুক্ত ব্যক্তিরাই আহত মাসুদকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে রেখে তাঁরা চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানা যায়নি।
‎
‎এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।