https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 3 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে প্রান্ত্রিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

admin
June 3, 2025 4:56 am
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশের প্রান্ত্রিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় ফেইজ) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) ২০২৫ সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। শেরপুর উপজেলা সমাজ সেবা অফিসার ওবাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের সমাজ সেবা উপ-পরিচালক মনিরা খাতুন।

 

 

এ সময় বক্তব্য রাখেন বগুড়া জেলা সমাজসেবা সহকারি পরিচালক মোহা: আতাউর রহমান, সিরাজগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান, শেরপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, ধুনট উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল্লাহ আল-কাফি প্রমুখ।

 

এছাড়া এনজিও প্রতিনিধি, সাংবাদিক, মৃৎ শিল্প, বাঁশ শিল্প, কামার, তাঁতিসহ বিভিন্ন পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সেমিনারে অংশগ্রহণ করেন।

সেমিনারে বক্তারা বলেন, আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাওয়া বিভিন্ন শিল্পের মানুষ বা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এই প্রকল্পের মাধ্যমে তাদের অর্থনৈতিক, সামাজিক ও মানসিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।