https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 31 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুর থানা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া শিশুকে খুঁজে পেল তার বাবা

admin
March 31, 2025 9:38 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়া জেলার শেরপুর থানা পুলিশের সহযোগিতায় ১০( দশ) বছর বয়সের শিশু ফাহিমকে খুঁজে পেলো তার পরিবার।

অদ্য ইং ৩১/০৩/২০২৫ তারিখ। আজ পবিত্র ঈদ উল ফিতর। জনৈকা ফাতেমা খাতুন, স্বামী মোঃ রাজু( রং মিস্ত্রী), সাং গাড়ীদহ কুঠির ভিটা, থানা শেরপুর, জেলা বগুড়া অদ্য বিকাল ০৬.০০ ঘঃ নিজ বাড়ী হইতে সঙ্গে দেবর সাগর, ননদ সানোরা ও বুদ্ধি প্রতিবন্ধি ছেলে ফাহিম(১০) সহ শেরপুর বাসষ্ট্যান্ডে ফুচকা খেতে আসে। সেখানে ফাতেমা খাতুন ননদ, দেবরের সাথে ঝগড়া করে রাগ করে বুদ্ধি প্রতিবন্ধি ফাহিমকে ফেলে একা বাড়ীর দিকে চলে যায়। বুদ্ধি প্রতিবন্ধি ফাহিম সে সময় মায়ের পিছে পিছে দৌড়ে গেলেও মায়ের নাগাল পায়না।

 

মাও ফিরে তাকায় নাই বা বুদ্ধি প্রতিবন্ধি ফাহিমের ফুফু, কাকাও ফাহিমের খোঁজ নেয় নাই। মায়ের নাগাল না পেয়ে বুদ্ধি প্রতিবন্ধি ফাহিম ঈদের দিন বিকেলের হাজারো আনন্দ মুখর মানুষের মাঝে হারিয়ে যায়। রাস্তার হাজার হাজার গাড়ীর নিচে বা মানুষের পায়ের নীচে পড়ে মারা যেতে পারতো সে। খারাপ লোকের হাতে পড়তে পারতো। অনেক কিছুই হতে পারতো। আল্লাহ সহায় হয়েছেন।

রাত অনুঃ ০৮.০০ ঘঃ ঈদের দিনে ধুনট মোড়ে ডিউটিরত পুলিশ ব্যস্ততম ধুনট মোড়ের হাজারো মানুষ ও গাড়ীর মাঝে বুদ্ধি প্রতিবন্ধি ফাহিমকে পাইয়া হেফাজতে নেয়। প্রতিবন্ধি ফাহিমকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে ও এলাকায় ব্যাপক প্রচার করে প্রতিবন্ধি ফাহিম এর পরিচয় পাওয়া যায়। অতঃপর বুদ্ধি প্রতিবন্ধি ফাহিমকে তার পিতা মোঃ রাজু( রং মিস্ত্রি), পিতা মৃত আঃ সালাম, সাং গাড়ীদহ কুঠির ভিটা, থানা শেরপুর, জেলা বগুড়া এর নিকট হস্তান্তর করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।