https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 27 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া সদরের দুই ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী দুই সাবেক শিবির নেতা

admin
August 27, 2026 7:57 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ আসন্ন বগুড়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দুটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখা। এরুলিয়া ইউনিয়নে সাবেক ছাত্রশিবির নেতা আলাউদ্দিন সোহেল এবং রাজাপুর ইউনিয়নে সারদুল হাসান দিপুকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এরুলিয়া বাজারে আয়োজিত নির্বাচনী কর্মী সভায় আলাউদ্দিন সোহেলের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন জামায়াতে ইসলামী বগুড়া মহানগরের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক। সভায় সভাপতিত্ব করেন এরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সুলতান আলী।

কর্মী সভায় আরও বক্তব্য দেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, বগুড়া মহানগরের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, আবু হুর ফারাজী, শ্রমিক নেতা ইদ্রিস আলী, মোর্শেদুল ইসলাম সুইট, সাবেক শহর সভাপতি আসাদুল্লাহিল গালিব, যুবনেতা শাকিল, আবু হুরায়রা, মেহেদী হাসান ও দীন ইসলাম দিলদারসহ স্থানীয় নেতারা।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, আলাউদ্দিন সোহেল ছাত্রশিবিরের বগুড়া শহর শাখার সাবেক সভাপতি এবং পরবর্তীতে সংগঠনটির কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলটির দাবি অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ৬৪টি মামলার আসামি ছিলেন এবং রাজনৈতিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার জজ কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত।
অন্যদিকে, রাজাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী করা হয়েছে বগুড়া সদর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সারদুল হাসান দিপুকে। দলীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক মামলাকে সঙ্গে নিয়েই তিনি মালয়েশিয়ায় গিয়ে সাইবার সিকিউরিটিতে বিএসসি সম্পন্ন করেন।

জামায়াত নেতারা বলেন, স্থানীয় পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জনসম্পৃক্ত নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই যোগ্য ও ত্যাগী নেতাদের নির্বাচনে প্রার্থী করা হচ্ছে। তবে আসন্ন নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের অবস্থান এবং নির্বাচনী মাঠের সমীকরণও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা।

দুই ইউনিয়নে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে বগুড়া সদর উপজেলার নির্বাচনী রাজনীতিতে জামায়াতে ইসলামীর তৎপরতা আরও দৃশ্যমান হলো। আগামী দিনে অন্যান্য ইউনিয়নেও দলটির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।