ঢাকা প্রতিনিধি:
সাহস ও বীরত্ব প্রদর্শন, পুলিশি সেবায় অসামান্য অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে দক্ষতা এবং বিভিন্ন উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) অর্জন করেছেন ঢাকা উত্তর এলাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ অ্যান্ড ট্রাফিক) মোঃ জাহাঙ্গীর আলম।
তাঁর এ অর্জনে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মোঃ জাহাঙ্গীর আলমের পেশাগত দায়িত্ব পালনে সাহসিকতা, দক্ষতা ও গুরুত্বপূর্ণ মামলার তদন্তে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) অর্জন একটি গৌরবময় অর্জন। তাঁর এ সাফল্য বাংলাদেশ পুলিশের পেশাগত উৎকর্ষ ও সেবার মানকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
পুলিশের দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারিত্ব এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে জনসেবায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ পদক প্রদান করা হয়েছে। তাঁর এ অর্জন ঢাকা জেলা পুলিশসহ সহকর্মীদের জন্যও অনুপ্রেরণার বলে উল্লেখ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়েছে।

