স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় বগুড়া জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বগুড়া সদর উপজেলা বিএনপি।
এ সময় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল-এর নেতৃত্বে শুভেচ্ছা বিনিময় করা হয়। উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জামিউল ইসলাম রুবেল ও আবু বক্কর সিদ্দিক মাস্টার, দপ্তর সম্পাদক কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক হারুন অর রশিদ, বগুড়া সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকিবসহ নেতাকর্মীরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলের পুনর্নিয়োগে অভিনন্দন জানিয়ে তাঁর সফলতা কামনা করেন এবং দেশের সাঁতার ক্রীড়ার উন্নয়নে তাঁর অবদান আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

