দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
ভারতে অবৈধ অনুপ্রবেশের পর ত্রিপুরা রাজ্যে আটক ছয় নারীসহ ১৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। গত বৃহষ্পতিবার দুপুর ১টায় ত্রিপুরার আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই-কমিশনের মাধ্যমে তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রত্যাবাসনের সময় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মানব পাচার প্রতিরোধ প্রকল্পের মাধ্যমে তাদের জরুরি সহায়তা হিসেবে খাবার, কাউন্সেলিং সেবা এবং যাতায়াতের খরচ হিসেবে নগদ অর্থ দেওয়া হয়।
এ সময় দুই দেশের সীমান্তে উপস্থিত ছিলেন আগরতলা হাই-কমিশনের কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট ওমর শরীফ, আখাউড়ার উপজেলা নির্বাহী অফিসার মো: জি এম রাশেদুল ইসলাম, ইমিগ্রেশন পুলিশের ওসি আব্দুস সাত্তার, আইসিপি ক্যাম্প কমান্ডার মো: আনোয়ার হোসেন, বেসরকারি সংস্থা ব্র্যাক মাইগ্রেশন কর্মকর্তাবৃন্দ এবং প্রত্যাবাসিতদের স্বজনরা।

