https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 7 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

যুবলীগের মিছিলে ককটেল বিস্ফোরণ মামলা আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি সম্পাদক কারাগারে

admin
February 7, 2023 10:43 pm
Link Copied!

 

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার আদমদীঘিতে যুবলীগের সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ মামলায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার ও সাধারণ সম্পাদক আবু হাসানকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলায় উচ্চ আদালত থেকে ও নিম্ন আদালত থেকে জামিনে মুক্ত থাকার পর  মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) বিএনপির সভাপতি সম্পাদকসহ ৩৬জন নেতাকর্মি বগুড়া জেলা জজ আদালতে হাজির হন।

আদালত শুনানীঅন্তে ৩৪ জনের জামিন মঞ্জুর করেন এবং আব্দুল মহিত তালুকদার ও আবু হাসানের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
প্রকাশ, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় আদমদীঘি উপজেলা যুবলীগের উদ্যোগে দেশে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটনায় ছাত্রলীগের ৫জন নেতা আহত হয়।

এ ঘটনায় আদমদীঘি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বাদি হয়ে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার ও সাধারণ সম্পাদক আবু হাসানসহ ৩৭জন বিএনপি নেতাকর্মির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

এ মামলার আসামীরা উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে জামিনে থাকার পর গত মঙ্গলবার জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত উপরোক্ত আদেশ দেন। আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বুলবুল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।