https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 14 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার প্রেরণায় বিদ্যালয় পরিদর্শন, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

admin
July 14, 2026 8:58 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মায়াঘাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ এবং শিক্ষা গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে জেলা প্রশাসক শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগসহকারে লেখাপড়া করার আহ্বান জানান। পাশাপাশি শিশুদের স্বপ্ন দেখতে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করেন।

এ সময় ঝরে পড়া প্রতিরোধ এবং শিক্ষার্থীদের পাঠে আরও মনোযোগী করতে ১৫০টিরও বেশি শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে বিদ্যালয়কে দুটি ফুটবল প্রদান করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক বলেন, “প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের সুস্থ, আনন্দময় ও খেলাধুলাবান্ধব পরিবেশে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করা আমাদের সম্মিলিত দায়িত্ব।”

পরিদর্শনের সময় বিদ্যালয়ের অবকাঠামো, পরিচ্ছন্নতা, শিক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসন, শেরপুর ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।