https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 17 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

৪২তম ক্যাডেট এসআই ব্যাচের সমাপনী কুচকাওয়াজে আইজিপি: ‘পুলিশ হবে জনগণের সেবক’

admin
July 17, 2026 1:15 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
রাজশাহী, ১৬ জুলাই: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির নবীন পুলিশ কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (২০২৫ ব্যাচ)-এর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে আইজিপি বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ।
আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের পবিত্র দায়িত্ব। তিনি নবীন কর্মকর্তাদের ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে সততা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, সেবা নিতে আসা কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সদস্যদের সর্বদা সচেতন থাকতে হবে। পাশাপাশি দ্রুত পরিবর্তনশীল অপরাধ, বিশেষ করে সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

আইজিপি ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই আদর্শ ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগের জন্য নবীন কর্মকর্তাদের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বেস্ট ক্যাডেট নির্বাচিত হন ক্যাডেট সাব-ইন্সপেক্টর শাহরিয়ার হাসান সিজান।

এছাড়া বেস্ট একাডেমিক হিসেবে মো. সাইফুল ইসলাম, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিস হিসেবে তৌকির আহমেদ, বেস্ট সুইমার হিসেবে আশরাফুল ইসলাম এবং বেস্ট শ্যুটার হিসেবে মো. কামরান শেখ পুরস্কৃত হন।
সমাপনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণ সম্পন্নকারী সাব-ইন্সপেক্টরদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।