https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 13 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে ধুনটে মাছের পোনা অবমুক্ত

admin
August 13, 2026 9:41 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিশিষ্ট ক্রীড়াবিদ মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে বগুড়ার ধুনটে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিকেলে ধুনট উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তের মধ্য দিয়ে কোকোর জন্মদিন স্মরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক, বগুড়া জেলা শাখার সভাপতি ও বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য সাজ্জাদুজ্জামান সিরাজ জয়।

ধুনট উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মো. রুহুম আমিন (মাসুদ) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় সংগঠনের ধুনট উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাগর হাসান, নিমগাছি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আসাদুল ইসলাম ভেক্কু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, নিমগাছি ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাসেল, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ইসরাফিল, এলাঙ্গী ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি জহরুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি ফরিদ উদ্দিন, ভান্ডারবাড়ী ইউনিয়ন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি জুয়েল রানা ও সাংগঠনিক সম্পাদক আকুল মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত একজন ক্রীড়ানুরাগী ও সংগঠক। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মাছের পোনা অবমুক্ত করার মতো জনকল্যাণমূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তারা জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

পরে নেতৃবৃন্দ ও উপস্থিত অতিথিরা সম্মিলিতভাবে জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। কর্মসূচিকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।