https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 19 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েল সাম্প্রতিক সময়ে মানবতা বিরোধী অপরাধ করেছে- উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়

admin
June 19, 2025 10:04 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক;

ইরানের বিরুদ্ধে ইসরাইলের সাম্প্রতিক হামলাকে ‘মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া।
বৃহস্পতিবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

 

উত্তর কোরিয়ার সরকার কিম জং-উনের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরাইলের ‘বিনা উসকানিতে’ চালানো সামরিক আক্রমণের তীব্র নিন্দা জানায় দেশটি।

 

 

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়া ইসরাইলের এই সামরিক আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং একে ‘ক্ষমার অযোগ্য মানবতা-বিরোধী অপরাধ’ হিসেবে আখ্যা দিচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক মানুষকে হত্যা করে ইসরাইল রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে, যা গোটা মধ্যপ্রাচ্যকে নতুন এক সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এর আগে গত শুক্রবার (১৩ জুন) ইরানের বিরুদ্ধে ইসরাইল হামলা চালায়। জবাবে ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা জবাব দেয়। এর পর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।