https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 24 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎ

admin
August 24, 2026 8:35 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

রোববার (২৩ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ে নবনিযুক্ত মন্ত্রী ড. আবদুল মঈন খান, এমপির সঙ্গে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দেশের নগর ব্যবস্থাপনা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে মতবিনিময় হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

বৈঠকে নবনিযুক্ত মন্ত্রী নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি সিটি কর্পোরেশন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় সিটি কর্পোরেশনগুলোর প্রশাসকরা নিজ নিজ এলাকার চলমান কর্মপরিকল্পনা, উন্নয়ন কার্যক্রম ও বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।