Dhaka ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাসিনো সিনেমা দেখে ভক্তের অভিমত : নিরব বললেন অনুপ্রেরণা

প্রাণের শহর বিডি ডেস্ক:

ভক্তের অভিমত নিয়ে নিরবের ফেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন। এবং নিরব বলেন এটা অনুপ্রেরণা।

ভক্তের অভিমত” নিচে দেয়া হলো ”

🎬 ক্যাসিনো পরিচালক * সৈকত নাসির

অভিনয়ে * নিরব, বুবলি

* স্পয়লার নেই

* আমার রেটিং: ৩/৫

খুলনার সংগীতা সিনেমা হল এ অনেক বছর পর ঢুকলাম। যেমন দেখেছিলাম, তেমনই আছে। হায়।
মনে আছে “মনের মাঝে তুমি” সিনেমাটা টানা তিনমাসের বেশি চলেছিল। দুই বার সিনেমাটা দেখেছিলাম।

আজ আবার ক্যাসিনো সিনেমাটা দেখতে গেলাম দুপুরের ভাতঘুম বাদ দিয়ে। নায়ক নিরবের কাজ কেমন হলো তা দেখার জন্য।

সিনেমার শুরুটা দারুণ। বিজিএম। ক্যামেরার কাজ। কালার বেশ ভালো।

পরিচালক সৈকত নাসিরও দারুণ।

তবে কাহিনি, চিত্রনাট্যে আমি হতাশ।

দুই একটা সংলাপ বাদে পুরো সিনেমায় সংলাপের কোনো গুরুত্ব ও ব্যবহার দেখলাম না। অথচ সংলাপ দিয়েও একটা সিনেমা ইনজয়েবল করা যায়।

সিনেমার প্রথমার্ধ একটা টান টান ভাব বজায় ছিল, কিন্তু এরপর আর কেবল বসে থাকা, সিনেমা দেখতে আসছি না দেখে যাই কী করে? এই অবস্থা!
অথচ সিনেমাটি ফুল কর্মাশিয়াল ও বিনোদনমূলক হতে গিয়েও হয়নি।

কাহিনিটা সবার জানা, সিনেমার নাম দেখেই তা বোঝা গেছে, হয়েছেও তাই। কাহিনিটা সরল রৈখিক, একটা সিনেমায় অনেকগুলো উপাদান, মূল প্লট, সাব প্লট, বেশ কিছু শক্তিশালী ক্যারেক্টার থাকা দরকার, এ সিনেমায় তেমনটা ছিল না। মোদ্দাকথা সিনেমাটা জমজমাট হতে গিয়েও হলো না, অথচ সমূহ সম্ভাবনা ছিলই। সত্যি বলতে অনেক প্রত্যাশা ছিল, কিছুটা হোঁচট খেতে হলো।

নায়িকা বুবলি, আমার ধারণা, সে তখন শাকিব ছাড়া আর কোনো নায়কের সাথে মন থেকে অভিনয় করতে চায়নি, সিনেমায় তার মনোযোগের কমতি চোখে লেগেছে, নায়ক নিরবের সঙ্গে তার কেমিস্ট্রি জমেনি, কেমন দূরত্ব রয়ে গেছে। বুবলিকে সুন্দর লাগেনি, চড়া মেকআপনের কারণেই কিনা কে জানে!

সিনেমাটায় এ্যাকশনধর্মী হতে গিয়েও হয়নি, মোটেও হয়নি, হওয়া উচিত ছিল, হলে নায়ক নিরবের ফিউচার আরো ভালো হতো বলে মনে করি।

সিনেমায় নিরবকে দেখতে খারাপ লাগেনি, বরং সুন্দর ও স্মার্টই লেগেছে, অভিনয়ও খারাপ করেনি, কিন্তু আরো নায়কসুলভ হওয়ার জন্য তার কিছু সংলাপ ও এ্যাকশন দৃশ্যের প্রয়োজন ছিল। সে দাবিও ছিল সিনেমাটিতে, প্রতিশোধেরও একটা ব্যাপার ছিল, কিন্তু কেন তাকে সে সুযোগ দেওয়া হলো না, বুঝতে পারছি না। এই ব্যাপারটা না থাকার কারণে সে দর্শকের হাততালি থেকে বঞ্চিত হলো। মন্দভাগ্য বলবো নিরবের। তবে ভবিষ্যতের জন্য শুভকামনা, নিশ্চয়ই সে আরো ভালো ভালো সিনেমায় কাজ করবে।

ভিলেন তাসকিনকেও উজ্জ্বল মনে হয়নি, তার দাপটও দেখানো হয়নি।
হায় গল্প, হায় চিত্রনাট্য!!

আমাদের সিনেমার মূল সমস্যা গল্প ও চিত্রনাট্যে, এটা নিয়ে নতুন করে না ভাবলে বাংলা সিনেমা খুব একটা আগাবে না।

সিনেমার গানগুলো শ্রুতিমধুর লাগেনি। ইমরান ছাড়া দেশে আর কোনো গায়ক নেই? ওই বেসুরো একটোনে গান গাওয়া আর কত?

তবু ক্যাসিনো সিনেমাটা দেখুন সবাই। হয়ত আপনাদের অনেক ভালো লাগবে। কারণ, সবার পছন্দ ও ভালোলাগা এক নয়।

সত্যি বলতে, আমি সিনেমাটা দেখতে গেছি নিরবের জন্য, মনেমনে চাচ্ছি, আমাদের বাংলা সিনেমায় অনেকগুলো নায়ক দাঁড়িয়ে যাক, কেননা, একজন, দুজন নায়ক দিয়ে একটা দেশের সিনেমাজগত চলতে পারে না।
তেমনি অল্পকিছু ভক্ত দিয়েও সিনেমা জগত দাঁড়াতে পারে না। সিনেমার প্রচুর দর্শক তৈরি হোক।

মনে রাখবেন, ভক্ত আর দর্শক এক না। ভক্তরা অন্ধের মতো কামড়াকামড়ি করে, কিন্তু দর্শক তা করে না। অন্ধভক্তের পাশাপাশি অনেক বেশি দর্শক তৈরি হোক। হোক অনেক ভালো ভালো সিনেমা।
এটাই চাওয়া।

ধন্যবাদ।

✍🏻
মাসুম বিল্লাহ
খুলনা।
১ জুলাই ২০২৩ খ্রিঃ

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক জেলা প্রশাসকসহ তিনজন আটক

ক্যাসিনো সিনেমা দেখে ভক্তের অভিমত : নিরব বললেন অনুপ্রেরণা

আপডেটের সময় : ০৯:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩