Dhaka ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি জানিয়েছেন এমপি মোশারফ হোসেন

  • স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময় : ০৭:২৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৩৩ সময় দৃশ্য

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে গুজব। তবে কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন উপজেলা বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় সংসদ সদস্য মোশারফ হোসেন। তাঁদের দাবি, কার্যালয় থেকে কিছুটা দূরে ড্রেনের ওপর জমে থাকা খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে। সেই আগুনের ভিডিও ধারণ করে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে অপপ্রচার চালানো হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুই থেকে তিনজন যুবক কার্যালয়ের সামনের একটি স্থানে আগুন দিচ্ছেন। তবে তাঁদের পরিচয় জানা যায়নি। ভিডিওতে আগুনে সেখানে রাখা দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে যেতে দেখা যায়।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানা-পুলিশ উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় কার্যালয়ের ভেতরে আগুন লাগার বা কোনো ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখতে পান, দলীয় কার্যালয় থেকে প্রায় ৭০ থেকে ৮০ ফুট দূরে একটি ময়লার ড্রেনের ওপর জমে থাকা খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে।

তিনি বলেন, “দূর থেকে মোবাইল ফোনে সেই আগুনের ভিডিও ধারণ করে ফেসবুকে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে প্রচার করা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।”

আলাউদ্দিন সরকার এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। তবে দলীয় কার্যালয়ে আগুন লাগার বিষয়টি অস্বীকার করে বিএনপি নেতারা দাবি করেছেন, ঘটনাটি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি জানিয়েছেন এমপি মোশারফ হোসেন

আপডেটের সময় : ০৭:২৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬