দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
আজ প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন।
এই ছবিটির দিকে তাকালে আমার চোখের সামনে ভেসে ওঠে অনেক পুরোনো দিনের স্মৃতি—একজন নেত্রীর স্নেহ, একজন মায়ের মমতা।
জীবনের দীর্ঘ রাজনৈতিক পথচলায় দেশনেত্রীর কাছ থেকে যে স্নেহ, আস্থা ও ভালোবাসা পেয়েছি, তা আমার কাছে আজও অমূল্য। সময় বদলেছে, অনেক কিছু বদলে গেছে; কিন্তু সেই স্মৃতিগুলো হৃদয়ে ঠিক আগের মতোই অমলিন।
দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর দৃঢ়তা, সাহস ও ত্যাগ আমাদের জন্য সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আজ তাঁর জন্মদিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করছি।
আল্লাহ আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আপনি নেই, কিন্তু আপনার স্মৃতি, স্নেহ ও ভালোবাসা আমাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে।
— আতিকুর রহমান রুমন
অতিরিক্ত সচিব
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

