শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৩৬ জন অসহায়, গরীব ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেলে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের সার্বিক সহযোগিতায় আয়োজিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দীন মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদত্ত এই সহায়তা উপকারভোগীদের ঈদ উদযাপনে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

