https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 24 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে ঝড়ের কবলে যমুনায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১জনের মরদেহ উদ্ধার

admin
May 24, 2026 12:01 am
Link Copied!


‎স্টাফ রিপোর্টারঃ ‎

বগুড়ার ধুনটে ঝড়ের কবলে যমুনায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১জনের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ জেলা সদরের জেলখনা এলাকার যমুনা নদীর মাঝ বরাবর থেকে ভাসমান অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আঙ্গুরি বেগম (৪৭) উপজেলার চুনিয়াপাড়া গ্রামের লাল মিয়ার স্ত্রী।

‎জানা যায়, গত বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান স্পার এলাকার যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হলেও আঙ্গুরি বেগম নামের এক নারী নিখোঁজ থাকে। পরে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। একপর্যায়ে তার কোন সন্ধান না মেলায় ২২ মে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। পরে পরিবারের উদ্যোগে উদ্ধার অভিযান অব্যহত থাকে। তারই ধারাবাহিকতায় ২৩ মে শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা সদরের জেলখনা এলাকার যমুনা নদীর মাঝ বরাবর থেকে ভাসমান অবস্থায় আঙ্গুরীর মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

‎উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী বলেন, আঙ্গুরী বেগমের মরদেহ উদ্ধারের খবর পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা হিসেবে নগদ অর্থ ও শুকনো খাবার মৃতের পরিবারকে দেয়া হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।