https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 18 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বইয়ের প্রকাশনা উৎসবে বিপুল মানুষের উপস্থিতি ফ্যাসিবাদের অবসান, গণতন্ত্রের সুপ্রতিষ্ঠা- সংস্কৃতি মন্ত্রী

admin
August 18, 2026 10:02 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

জাতীয় প্রেসক্লাবে ‘রাজনীতির সদর-অন্দরে’ বইয়ের প্রকাশনা উৎসবে বিপুল মানুষের উপস্থিতি ফ্যাসিবাদের অবসান, গণতন্ত্রের সুপ্রতিষ্ঠা ও মানুষের বাক্‌স্বাধীনতা পুনরুদ্ধারের প্রমাণ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক, লেখক ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খানের নতুন বইটির প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রকাশনা প্রতিষ্ঠান সূচীপত্র আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

নিতাই রায় চৌধুরী বলেন, বাংলার ইতিহাস হাজার বছরের পুরোনো। বহু চড়াই-উতরাই পেরিয়ে আজ বাংলাদেশি জাতীয়তাবাদ সুপ্রতিষ্ঠিত হয়েছে। বইয়ের প্রকাশনা উৎসবে বিপুল মানুষের উপস্থিতিই প্রমাণ করে, ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং মানুষের বাক্‌স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে।
সাবেক সরকারের শিক্ষার্থীদের ‘অটোপাশ’ দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, তারা শিক্ষার্থীদের হাতে বইয়ের বদলে মাদক তুলে দিয়ে নিজেদের অবৈধ ক্ষমতা দখলকে নিরবচ্ছিন্ন করতে চেয়েছিল।

সংস্কৃতি মন্ত্রী সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন সব গ্রন্থাগারে ‘রাজনীতির সদর-অন্দরে’ বইটি রাখার বিষয়ে আশ্বাস দেন।
অনুষ্ঠানে বইটি নিয়ে আলোচনা করেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, কবি ও সম্পাদক আবদুল হাই শিকদার এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী।

সূচীপত্রের প্রকাশক ও প্রধান নির্বাহী সাঈদ বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রন্থকার মারুফ কামাল খান তাঁর বইয়ের প্রেক্ষাপট তুলে ধরেন।
‘রাজনীতির সদর-অন্দরে’ বইটিতে রাজনীতির সদর-অন্দর, ক্ষমতার উত্থান-পতন, সমাজের আলোচিত ব্যক্তিদের প্রাসঙ্গিকতা ও দুর্বলতা এবং সাহিত্য-সংস্কৃতি ও সাংবাদিকতার সমকালীন নানা চমকপ্রদ খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে। দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও বিশ্লেষণের আলোকে লেখা বইটির বিভিন্ন নিবন্ধে বাংলাদেশের রাজনীতি ও সমাজের গুরুত্বপূর্ণ নানা দিকের অন্তরালের ঘটনাপ্রবাহ এবং ব্যক্তিচরিত্রের বিভিন্ন দিক উঠে এসেছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।