https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 29 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ দুইজন গ্রেপ্তার ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড

admin
September 29, 2026 10:14 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও এক লিটার চোলাইমদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার দুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আদমদীঘি উপজেলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসি, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম।

‎অভিযান চলাকালে মাদকদ্রব্যসহ মো. রহিদুল ইসলাম (৪১) ও মো. রবিউল ইসলাম (৩০) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। রহিদুল ইসলাম নওগাঁ সদর থানার আদম দুর্গাপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। অপর আসামি রবিউল ইসলাম জয়পুরহাটের আক্কেলপুর থানার আব্দুল্লাহপুর গ্রামের মো. জামালের ছেলে।

‎পরে জব্দ করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।