https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday, 12 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া আমরুল ইউপির মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী মাসুদ ‎                      

admin
November 10, 2026 9:45 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎বগুড়ার শাজাহানপুর উপজেলার ৯নং আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ মাসুদুজ্জামান মাসুদ ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন।
‎
‎মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাতে উপজেলার ৯নং আমরুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালের ব্রিজ বাজার এলাকায় তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার মানুষের খোঁজখবর নেন।
‎
‎সাক্ষাৎকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। এ সময় বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
‎
‎মোঃ মাসুদুজ্জামান মাসুদ শাজাহানপুর উপজেলা আরাফাত রহমান কোকো পরিষদের সাবেক সভাপতি এবং সাবেক সোনা সদস্য। তিনি উপজেলার রাজারামপুর গ্রামের মরহুম জিলদার রহমান মণ্ডলের দ্বিতীয় ছেলে।
‎
‎স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখার অংশ হিসেবেই তাঁর এ সাক্ষাৎ বলে জানা গেছে।
‎
‎এ সময় উপস্থিত স্থানীয়দের সঙ্গে তিনি আন্তরিক পরিবেশে সময় কাটান এবং সবার প্রতি শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন।
‎
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।