https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকারবিবার, 8 নভেম্বর 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া জেলা পরিষদের উদ্যোগে শেরপুর ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন

admin
নভেম্বর 8, 2026 9:26 অপরাহ্ন
Link Copied!

‎
‎মিন্টু ইসলাম: বগুড়া জেলা পরিষদের উদ্যোগে নির্মিতব্য শেরপুর ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

 

জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নেন সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র আলহাজ জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল প্রমুখ।

 

‎এ ছাড়া জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‎বগুড়ার শেরপুরে ডাকবাংলো নির্মিত হলে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন কাজে আসা অতিথিদের আবাসন ও দাপ্তরিক কার্যক্রমে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।