https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 21 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া দুপচাঁচিয়ায় গাঁজাসহ তিনজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

admin
September 21, 2026 7:50 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘খ’ সার্কেলের একটি অভিযানিক দল এবং দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার মনজাল গ্রামের মো. তাইফুল ইসলামের ছেলে মো. রায়জিত (২২), দুপচাঁচিয়া উপজেলার বড় ধাপ গ্রামের মৃত দিলবরের ছেলে মো. নূর ইসলাম (৩৭) এবং একই এলাকার মৃত আনসারের ছেলে মো. শহিদুল ইসলাম (২৮)।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে মোট ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরে উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাদের মধ্যে একজনকে ২০ দিনের, একজনকে ৩০ দিনের এবং অপরজনকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে একজনকে ১০০ টাকা, একজনকে ২০০ টাকা এবং অপরজনকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।