https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 18 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনটে বিএনপির সাবেক এমপির গাড়ি ভাংচুরের মামলায় গ্রেপ্তার ৩

admin
February 18, 2025 7:22 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনটে বিএনপির সাবেক এমপির গাড়ি ভাংচুরের মামলায় আওয়ামীলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- গোসাইবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটন (৪৫), চৌকিবাড়ী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে যুবলীগ নেতা বর্তমান ইউপি সদস্য হুমায়ুন কবির সুজন (৩৮) ও সদর ইউনিয়নের পাকুড়িহাটা গ্রামের সোলায়মান আলীর ছেলে আওয়ামীলীগ নেতা আবুল কাশেম (২১)।

এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার এসআই মঞ্জুর মোর্শেদ জানান, ২০১৮ সালে বিএনপির সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের গাড়ি বহরে হামলা ও ভাংচুরের ঘটনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ২০২৫ সালের নভেম্বর মাসে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের ৪৭ জনের বিরুদ্ধে এবং অজ্ঞাত আরো ২০০ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে অজ্ঞাতনামা সন্দেহভাজন আসামী হিসাবে লিয়াকত আলী লিটন, সুজন মেম্বার ও আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামীদেরকে মঙ্গলবার ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।