https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 30 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ‘দল অন্যরকম’-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুক্রবার

admin
July 30, 2026 6:58 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত সংগঠন ‘দল অন্যরকম’ তাদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার (৩১ জুলাই) শহীদ টিটু মিলনায়তনে দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ আয়োজনে থাকবে গান, কবিতা, শাস্ত্রীয় সুর, লোকসংগীত, ফোক ফিউশন এবং গানাবৃত্তির বৈচিত্র্যময় পরিবেশনা।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠার পর থেকে স্বতন্ত্র পরিবেশনা ও গান-কবিতার মিশেলে ‘গানাবৃত্তি’র মাধ্যমে দলটি বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে দর্শকদের ভালোবাসা অর্জন করেছে। ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে এবারও ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। এছাড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকিরসহ শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেবেন।

সমাপনী পর্বের প্রধান অতিথি থাকবেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রামাণিক। উভয় পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দল অন্যরকমের প্রধান উপদেষ্টা কালাম আজাদ।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বিকেল ৪টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি ড. নির্ঝর অধিকারী ও পৌষরাম সরকারের যৌথ পরিবেশনায় তবলা ও বাঁশির সহযোগে উদ্বোধনী শাস্ত্রীয় সুর-তাল লহড়া অনুষ্ঠিত হবে। এরপর দল অন্যরকম পরিবেশন করবে তাদের স্বকীয় ধারার ‘গানাবৃত্তি’।

আয়োজক কমিটির সদস্য সচিব সোবহানি বাপ্পী জানান, অনুষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে নজরুল স্মরণ, স্বর্ণযুগের আধুনিক গান, মৌলিক ও ফোক ফিউশন, লালন, ভাওয়াইয়া এবং সুফি কাওয়ালি পরিবেশিত হবে। তিনি বলেন, আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং দর্শকদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব সফল হবে বলে তারা আশাবাদী।
অনুষ্ঠানে শিল্পী হিসেবে অংশ নেবেন সোবহানি বাপ্পী, স্বর্গ্য তৌহিদ, সানাউর রহমান, অলক পাল, বায়েজিদ নিবিড়, রবিউল করিম, আমিরুল রকি, আল গালিব, রাহুল স্মরণসহ আরও অনেকে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।