এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় হাসপাতালে চিকিৎসাধীন অসহায় ও দুস্থ রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
বুধবার (১১ নভেম্বর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন এলাকার অসহায় রোগীদের দেখতে যান তিনি। এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলেন, তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চলমান চিকিৎসাসেবার বিষয়ে বিস্তারিত জানতে চান।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে রয়েছেন বগুড়া শহরের বাদুড়তলা এলাকার মোছাঃ আয়শা বেগম, গাবতলী উপজেলার মহিষাবান মণ্ডলপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক, নশিপুরের কোলারবাড়ী গ্রামের মোঃ খোকা মিয়া, সোনাতলা উপজেলার রেজাউল করিম, দুর্গাহাটা ইউনিয়নের আজিরন বেগম, বালিয়াদিঘী ইউনিয়নের মালিনডাঙ্গা গ্রামের শারমিন বেগম ও তল্লাতলা গ্রামের মাসুদা আক্তার, ধুনট উপজেলার নিমগাছী গ্রামের ইসরাইল হক রুবেল, খোট্টাপাড়া ইউনিয়নের বোহাইল গ্রামের জাহাঙ্গীর আলম এবং কাগইল ইউনিয়নের দফাদার (গ্রাম পুলিশ প্রধান) সুলতানপুর গ্রামের শ্রী মদন লাল।
রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সাবেক সংসদ সদস্য লালুর এ হাসপাতাল পরিদর্শনকে অসহায় মানুষের প্রতি মানবিক সহমর্মিতার প্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মিল্টন হোসাইন, উচ্চমান সহকারী শাহীনুর ইসলাম শাহীন, অফিস সহকারী মিজানুর রহমান আলম, ওয়ার্ড বয় মাছুদুর রহমান মাসুদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

